রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, মেডিক্যাল শিক্ষার্থীসহ আটক ৩

মো : রেজাউল করিম শাওন
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৬৫৩ বার পড়া হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নেওয়া এবং একজনের বিপরীতে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে তিন জনকে আটক করা হয়েছে।

আটককৃত তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নওশিন সায়েরা অদ্রি। তিনি ফারহানা তাজমিম কণার পরীক্ষা দিচ্ছিলেন। যার পরীক্ষার রোল ১৮৬৭৭। নওশিন সায়েরা অদ্রিকে নিয়ে আসেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো. হিল্লোল বিশ্বাস। এ ছাড়া এহসান আহমেদ তার পরীক্ষার রোল ছিল ১০৪৫৭। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ‘বি’ ইউনিটের সকালের শিফট পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ডিজিটাল ডিভাইস বহন করায় একজনকে এবং বিকালের শিফটে অন্য জনের পরীক্ষায় অংশগ্রহণের দায়ে পরীক্ষা দেওয়ায় মোট তিনজনকে আটক করা হয়। আটককৃত তিনজনকেই ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ উদ্দিন। উল্লেখ্য আগামীকাল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com