শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে লড়বেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫৭৫ বার পড়া হয়েছে

রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। ওই মামলায় মিয়ানমারের হয়ে লড়ার প্রস্তুতি নিয়েছেন নোবেলজয়ী ও মিয়ানমারের কার্যত সরকার প্রধান অং সাং সু চি। মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। এর মাধ্যমে দেশটির মানবতাবিরোধী অপরাধ করেছে এমন অভিযোগ গত ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) মামলা দায়ের করে গাম্বিয়া। ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সমর্থনে ওই মামলা দায়ের হয়। নিধনযজ্ঞ পেরিয়ে যাওয়ার প্রায় আড়াই বছর পর প্রথমবারের মতো কোনও দেশ এমন পদক্ষেপ নেয়।

সু চির কার্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে আইনজীবী দলের নেতৃত্ব দেয়ার মাধ্যমে মিয়ানমারের জাতীয় স্বার্থের পক্ষে লড়বেন সু চি।’

সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির এক মুখপাত্র বলেন, ‘তিনি নিজেই এই মিয়ানমারের পক্ষে এই মামলা লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে অভিযোগ করছেন যে, সু চি নাকি মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো কথা বলেননি তাই তিনি নিজেই এটি লড়ার সিদ্ধান্ত নেন।’

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিমদের ধর্ষণ, হত্যা ও তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়ে নিধন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। তখন বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। জাতিসংঘের একটি সত্যানুসন্ধানী মিশন বলেছে, মিয়ানমার সেনাবাহিনীর লক্ষ্য ছিল গণহত্যা।

আন্তর্জাতিক বিচারিক আদালত মামলাটি আমলে নিয়ে জানিয়েছে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এর প্রথম প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com