রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে স্বর্ণ প্রতারক চক্রের চার সদস্য র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৭৭ বার পড়া হয়েছে

গ্রামে গ্রামে মহিলাদের নকল স্বর্ণের বার দেখিয়ে নগদ টাকা ও পরিহিত স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়া প্রতারক চক্রের চার সদস্য আটক হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদরের সিদ্ধেশ্বরী বানিয়াকান্দি এলাকায় প্রতারণা করতে গিয়ে তারা র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যদের হাতে তিনটি নকল স্বর্ণের বারসহ আটক হয়। আটক হওয়া প্রতারক খোকন মিয়া (৩৬), মো. মজিবুর মিয়া (৩৫), মো. হারুন মিয়া (২৮) এবং মো. আলমগীর হোসেন (২৫)। তারা দীর্ঘদিন যাবত এ কাজের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়।

খোকন মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জের টোকের বাজার কলাবাড়িয়া গ্রামের মো. মিয়া হোসেনের ছেলে, মো. মজিবুর মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়ার আব্দুর রাশিদ মিয়ার ছেলে, মো. হারুন মিয়া একই এলাকার মো. আলী আকবরের ছেলে এবং মো. আলমগীর হোসেন একই এলাকার মৃত মোস্তফার ছেলে।

র‌্যাব জানান, গত ৫ অক্টোবর সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মীরপাড়ার মৃত চাঁন মিয়ার স্ত্রী মোছা. রাহেলা আক্তার (৫৫) কে নতুন জেলখানা মোড় এলাকায় প্রতারক চক্র নকল স্বর্ণের চাকা দিয়ে তার কাছ থেকে নাকে ও কানের এবং হাতের বালাসহ দুই ভরি ওজনের স্বর্ণ প্রতারণা করে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাহেলা আক্তার র‌্যাবের কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৩ নভেম্বর) দুপুরে র‌্যাব কিশোরগঞ্জ সদরের সিদ্ধেশ্বরী বানিয়াকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের চার সদস্য খোকন মিয়া, মো. মজিবুর মিয়া, মো. হারুন মিয়া এবং মো. আলমগীর হোসেনকে তিনটি নকল স্বর্ণের বারসহ আটক করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মহিলাদের নকল স্বর্ণের বার দেখিয়ে নগদ টাকা ও পরিহিত স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার বিষয়টি তারা স্বীকার করেছে। লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান  এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com