শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মৌলভীবাজারে ছয়টি বাঘের ছানা উদ্ধার

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ছয়টি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে।শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার ইসলামপুর থেকে এই বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার ইসলামপুর এলাকার স্থানীয় লোকজন ধান ক্ষেতের পাশে ছয়টি মেছো বাঘের বাচ্চা দেখতে পান। রাতেই বন বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শনিবার বেলা ১২ টার দিকে এগুলোকে উদ্ধার করে বনবিভাগ।

লাউয়াছড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন দৈনিক অধিকারকে বলেন, মেছো বাঘের ছানাগুলো খুবই ছোট। এগুলো সেবা করার জন্য বর্তমানে প্রাণী প্রেমী সোহেল শ্যামের তত্ত্বাবধানে আছে। এই মেছো বাঘের ছানাগুলোকে সেবা না দিলে বাঁচানো যাবে না। দেড়-দুই মাসের মধ্যেই এগুলো সুস্থ এবং শিকার ধরতে সক্ষম হবে বলে আশা করছি। সে সময় এগুলোকে অবমুক্ত করা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com