শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৭৫৯ বার পড়া হয়েছে

ভৈরবে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে আলী মিয়া (২৯) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব রেলস্টেশন প্লাটফর্মে এঘটনা ঘটে। নিহত আলী মিয়া ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর মধ্যপাড়া গ্রামের তাহের মিয়ার পুত্র। সে আশুগঞ্জ খাদ্যশস্য (সাইলো) এর নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে । এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্য ৬ ছয়টার দিকে ভৈরব ষ্টেশন অতিক্রম করার সময় আলী মিয়া ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে ট্রেনের নীচে কাটা পড়ে কয়েক ভাগে টুকরো টুকরো হয়ে ঘটনাস্থলেই মারা যায় । পরে খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার জৈষ্ঠ্য উপ-পরিদর্শক সুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি অপমৃত্যু রুজু করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com