রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৬৫৭ বার পড়া হয়েছে

দেশীয় অস্ত্রসহ কিশোরগঞ্জে মো. ইমন (১৯) ও মুহাইমিন (২১) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। দুই ছিনতাইকারীর মধ্যে মো. ইমন শহরের নগুয়া এলাকার মো. খোকনের ছেলে এবং মুহাইমিন কিশোরগঞ্জ সদর উপজেলার স্বল্প মারিয়া গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে।

র‌্যাব জানান, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কিছু অজ্ঞাতনামা ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় ভীতি দেখিয়ে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কিশোরগঞ্জ সদরে আগত জনসাধারণের নিকট হতে টাকা-পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছে। এই ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলার মিঠামইনের কামালপুর গ্রামের মো. আকাশ খান (১৮) নামে এক যুবক ছিনতাইকৃত মোবাইল, টাকা পয়সা উদ্ধারের বিষয়ে অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের দুই সদস্য মো. ইমন ও মুহাইমিনকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (চাকু) সহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের নিকট হতে টাকা পয়সা, মোবাইলসহ বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com