মূকাভিনয় নির্ভর সাংস্কৃতিক সংগঠন ‘জলছবি মাইম থিয়েটার’র শুভ উদ্বোধন হয়েছে।
আজ (১ ডিসেম্বর) রবিবার বিকাল ৪টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ সংগঠনের যাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি কোহিনূর আফজল, সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, জেলা মহিলা আওয়ামীলীগ নারী নেত্রী তাহমিনা ইসলাম, ওয়াননিউজ টুয়েন্টি ফোরবিডি ডটকমের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পলাশ, জলছবি সাংস্কৃতিক সংঘের সভাপতি বিপুল মেহেদী, সাধারণ সম্পাদক মশিউর রহমান কায়েস, সমন্ময়ক সজল রহমান, যুগ্ম সম্পাদক আবুল হায়দার কাঞ্চন, যাদু শিল্পী আশিষ বিশ্বাস, সংস্কৃতি কর্মী হাসান ইমরুল, আব্দুল হালিম ও তাকরিম আহমেদ ।
উদ্বোধনীর পূর্বে সংগঠন প্রতিষ্ঠাতা রিফাত ইসলাম বলেন মূকাভিনয় একটি প্রাচীন শিল্প। এ শিল্পের মাধ্যমে সামাজিক অবক্ষয় তুলে ধরা সম্ভব। তাই মূকাভিনয়ের প্রচার ও প্রসারে জলছবি মাইম থিয়েটার কাজ করে যাবে। বক্তব্য শেষে আমন্ত্রিত অতিথিদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো জানান খুব শীঘ্রই জলছবি মাইম থিয়েটারের পরিচালনা পর্ষদ ঘোষণা করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।