শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসব

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬০ বার পড়া হয়েছে

গত ২৯ শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি নাটকসহ সাংস্কৃতিক পরিবেশনা দেখতে এই কন্কনে শীতেও হাজারো দর্শক শ্রোতার ভিড় ছিল। তিন দিনব্যাপী মানবাধিকার নাট্য উৎসবের গতকাল ছিল শেষ দিন।

এবারের আয়োজনে স্লোগান ছিল ‘মানুষ তাই অধিকার চাই’। শহরের কালীবাড়ি সেতু সংলগ্ন চত্বরে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ জেলা শাখা আয়োজিত এই নাট্য উৎসবে সংক্ষিপ্ত আলোচনা সভা, আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান ছাড়াও ব্যান্ড সংগীত পরিবেশনা ছিল।

প্রথম দিন শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফানুস উড়িয়ে তিন দিনের নাট্য উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য নৃত্যশিল্পী শুক্লা সরকার। এতে মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক আলজুস ভূঞাকে ‘নাট্যজন সম্মাননা’ দেয়া হয়েছে। উৎসবের উদ্বোধনী দিনে মানবাধিকার নাট্য পরিষদের নাট্যকর্মীরা টিপাইমুখ বাঁধ নিয়ে কাব্যনাটক ‘বাঁধবেনিয়া’ এবং সামাজিক-রাজনৈতিক অসঙ্গতিকে উপজীব্য করে নাটক ‘জাদুকর’ পরিবেশন করে।

দ্বিতীয় দিন শনিবার (৩০ নভেম্বর) নৃত্যাঙ্গন একাডেমি নদী ভিত্তিক নৃত্যনাট্য ‘নদী’, মানবাধিকার নাট্য পরিষদের মূকাভিনয় ‘চেয়ার’ এবং জলছবি সাংস্কৃতিক সংঘ একক অভিনয় পরিবেশন করে। রোববার (১ ডিসেম্বর) শেষ দিন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি এর নাটক ‘১৯৭১’, হোসেনপুরের শাহেদল জারী দল ও হোসেনপুর মানবাধিকার জারী পরিষদের মধ্যে জারিগান প্রতিযোগিতা এবং মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন ও ঈশাখাঁ সাংস্কৃতিক পরিবার নৃত্য পরিবেশন করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com