শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কটিয়াদীর মসূয়া ইউনিয়ন উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৯ বার পড়া হয়েছে

কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের আগে তারা তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন।

দলীয় প্রতীকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে দুইজন দলীয় এবং তিনজন স্বতস্ত্র প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রুহুল আমিন রেনু এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আব্দুল কাদির। বাকি তিন স্বতন্ত্র প্রার্থী হলেন জহিরুল ইসলাম বায়তুল, আবু বাক্কার সিদ্দিক ও এখলাসুজ্জামান।

মসূয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১৯৮ এবং মহিলা ভোটার ১২ হাজার ৭৩২জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এই সময়ে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী রুহুল আমিন রেনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আব্দুল কাদির এবং তিন স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম বায়তুল, আবু বাক্কার সিদ্দিক ও এখলাসুজ্জামান।

গত ২৯ আগস্ট মসূয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আলী ভূইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, আগামী ৫ ডিসেম্বর বাছাই, আপিল নিস্পত্তি ৯-১১ ডিসেম্বর, প্রার্থীতা  প্রত্যাহার ১২ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ ডিসেম্বর। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com