শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬০৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুল করিম (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের কাচারী বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। ইয়াবাসহ আটক হওয়া আব্দুল করিম কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার দিলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের কাচারী বাজার এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উক্ত ঘটনায় আটক হওয়া আব্দুল করিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com