কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ইউনিয়নের কূর্শা কিতাব হাটি গ্রমে হাবিব মিয়ার বাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা খাওয়ার সময় গ্রেপ্তার চারজনকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত গাঁজা সেবিরা হলো নিকলী উপজেলার সদর ইউনিয়নের কিতাব হাটি গ্রামের ছাবেদ আরীর ছেলে হাবিবুর রহমান হবি(৩৫) , রোদারপুড্ডা গ্রামের আবু ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ রিয়াজ (৩০),কূর্শা বাগান বাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে মোঃ খোকন (২৭) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (৩৮)।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামছুল আলম সিদ্দিকি জানান , বৃহস্পতিবার বিকেলে মাদক নির্মুল অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের বৃত্তিত্বে পুলিশের একটি দল নিকলীর কূর্শা কিতাব হাটি গ্রমে হাবিব মিয়ার বাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা খাওয়ার সময় গ্রেপ্তার চারজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই নিকলী থানায় (প্রিভেনটিভ এ্যরেষ্ট) ১৫১ ধারায় একটি মামলা করেছে। ওসি জানান, গ্রেপ্তাকৃত চারজনকেই শুক্রবার দুপুরে আদালতের পাঠানো হবে।