শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুমিল্লা বরুড়ায় আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ! আহত পুলিশ সদস্য!

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লা বরুড়া উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে একই সময়ে আ’লীগের দুই গ্রুপের ডাকা সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকায় সম্মেলন স্থানে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে বরুড়াা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কুমিল্লা (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল ত্রি-বার্ষিক সম্মেলনের এই তারিখ ঘোষণা করেন। এদিকে উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম সমর্থিত বরুড়া উপজেলা আওয়ামী লীগ একই দিন একই স্থানে পৃথকভাবে ত্রি-বার্ষিক সম্মেলন করার ঘোষণা দেন। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় সম্মেলনকে ঘিরে সংঘাতের আশঙ্কায় সম্মেলনের স্থানে ১৪৪ ধারা জারি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সকালে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সম্মেলনস্থলে এসে হ্যান্ড মাইকে ১৪৪ ধারা জারির কথা ঘোষনা করে। পরবর্তী ঘোষনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলে জানা গেছে। এ সময় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীদের ও উপজেলা চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের সমর্থকদের মাঠ ত্যাগ করার নির্দেশ দেন। সকাল থেকেই দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটে।

এ সময় বরুড়া থানার পুলিশের এ এস আই দোলনসহ নজরুল গ্রুপের ছাত্রলীগের দুই নেতা বাইজিদ ও রকি গুরুতর আহত হন। সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সম্মেলন আহ্বান করার ক্ষমতা রাখি। এখানে আওয়ামী লীগের অন্য কেউ সম্মেলনের ডাক দিয়েছে কিনা তা জানি না। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, ‘এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল আমাদের না জানিয়ে সম্মেলন করতে চেয়েছিলেন। তাছাড়া জেলা কমিটির সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে আছেন, তাকে না জানিয়ে তড়িঘড়ি সম্মেলন করার প্রস্তুতি নিয়েছিলেন । তাই আমরাও কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছিলাম।’ পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (কুমিল্লা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আবদুল্লাহ আল মামুন জানান, ‘একই স্থানে দুই পক্ষ সম্মেলন ডাকায় সংঘর্ষের আশংকায় উপজেলা প্রশাাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com