শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ প্রধানের প্রশংসা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক পরিমণ্ডলে জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি শান্তিরক্ষা অভিযানে শান্তিরক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি সেনাদের সুনাম ও পেশাদারিত্বের অবদানের কথাও উল্লেখ করেন।

শুক্রবার জাতিসংঘের সদরদপ্তরে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা তার পরিচয়পত্র জাতিসংঘের মহাসচিবের কাছে পেশ করার সময় তিনি এ মন্তব্য করেন। আন্তোনিও গুতেরেস গত সপ্তাহে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠেয় ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ২৫) চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।

শনিবার বাংলাদেশ দূতাবাস জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর রাবাব ফাতেমা হলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের ১৫তম স্থায়ী প্রতিনিধি। এর আগে তিনি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ও মন্ত্রী মনোয়ার হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com