রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে ৫ জয়িতাকে সংবর্ধনা

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০১৯ এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর ২০১৯ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে নিকলী উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের (সফল নারী) সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে নিকলী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী দামপাড়া গ্রামের মোছা; মনোয়ারা, ২. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বানিয়া হাটি গ্রামের রুবায়েত আক্তার শিমুল, ৩. সফল জননী নারী টিক্কল হাটি গ্রামের সুফিয়া আক্তার ৪. নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন যে নারী মোহরকোনা গ্রামের হেলেনা বেগম ৫. সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী নাগারছি হাটি গ্রমের রুমা আক্তার।

অনুষ্ঠানে ৫ জন শ্রেষ্ঠ জয়িতার নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস জনি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে পাঁচ জয়িতা তাদের জীবনের সারগর্ভ বক্তব্য রাখেন। পরে জয়িতাদের ক্রেস্ট প্রদান ও সনদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com