রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বিপিএলের প্রথম দুই ম্যাচে নেই মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩০ বার পড়া হয়েছে

চোটের কারণে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের অনুপস্থিতে দলের দায়িত্ব বর্তাবে ইমরুল কায়েসরে উপর। সোমবার (০৯ ডিসেম্বর) চট্টগ্রামের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটাই নিশ্চিত করেছেন ক্লাব কর্মকর্তারা।

মাহমুদুল্লাহ এবার চুক্তিবদ্ধ হয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে। গত আসরে তিনি খুলনা টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন। গত নভেম্বর কলকাতায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে চোট পান মাহমুদউল্লাহ। সেই চোট থেকে এখনো সেরে না ওঠায় তাকে ছাড়াই প্রথম দুই ম্যাচ মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এ প্রসঙ্গে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক জালাল ইউনুস বলেন, ‘ইনজুরির কারণে ইমাদ ওয়াসিমকে আমরা পাচ্ছি না। একই কারণে রিয়াদও প্রথম এক-দুই ম্যাচ খেলতে পারবে না। তবে আশা করি পরবর্তীতে তাকে পুরোপুরিভাবে পাব।’

শুধু মাহমুদউল্লাহ নন, ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকেও পুরো আসরে পাচ্ছে না চট্টগ্রাম। গেইলের ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘বিপিএলের শেষ দিকে মাত্র দুটি ম্যাচ খেলার জন্য গেইল আসবে। তাকে দুই ম্যাচের বেশি পাওয়া যাবে না।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com