“জেগে উঠো তারুণ্য” এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ অনুষ্টিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সকাল সাড়ে এগারটায় ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিল্লাহ, বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শরীফ আহমেদ প্রমূখ।
এছাড়াও মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সাংবাদিক, প্রশাসনের লোকজনসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতি রোধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছেন। আমরা যেন আমাদের কোন কাজ হাসিল করতে দুর্নীতির চেষ্টা না করি। কোন কাজ হাসিল করতে কোন কর্মকর্তাকে যেন দুর্নিিত করতে বাধ্য না করি। আমরা যেন সৎ থাকি। তাহলেই দুর্নীতি থাকবেনা।