শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৯৫ বার পড়া হয়েছে

চলতি এসএ গেমসে কির্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ছেলেদের ক্রিকেটের ফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১২২ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ বলেই ৩ উইকেটে ১২৫ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ৭ উইকেটে জিতে এসএ গেমসের ছেলেদের ক্রিকেটে স্বর্ণ জিতলো টাইগাররা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সৌম্য (২৭), সাইফ (৩৩) ও ইয়াসির (১৯) রান করে আউট হয়েছেন।

এর আগে পুরুষ ক্রিকেট ইভেন্টের ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকে লঙ্কান ব্যাটসম্যানদের ওপর দাপট চলে টাইগার বোলারদের।

মেহেদী হাসান ও তানভিরের বোলিংয়ের সামনে মাত্র ৭০ রান তুলতে ছয় উইকেট পড়ে লঙ্কানদের। টিকতে পারেননি জেহান ড্যানিয়েলও। ৮৭ রানের মাথায় সাইফের হাতে ক্যাচ দেন তানভিরের বলে।

এরপর হাসান মাহমুদের কাছে উইকেট দিয়ে ফেরেন এই ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোরার শাম্মু আহসান (২৫)। বল হাতে বাংলাদেশের হয়ে ৩ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। দুই উইকেট পেয়েছেন তানভির ইসলাম। একটি করে উইকেট শিকার করেন সুমন খান ও মেহেদী হাসান।

এর আগে মেয়েদের ক্রিকেটেও স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com