বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

৮ দফা দাবিতে কমলগঞ্জে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা চৌমহনী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত। প্রায় শতাধিক নারীর উপস্থিতিতে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রতাপ চন্দ্র শব্দকর, সাধারণ সম্পাদক সুপ্রিম রবিদাস, মহিরা সভানেত্রী গিতা রাণী চুহান দসহ অন্যান্যরা।

বক্তারা সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দেশের সকল জেলায় দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তায় কর্মসূচীর আওতায় আনা, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com