কিশোরগঞ্জে ৫৩ পিস ইয়াবাসহ ওবাইদুল হক অভি (২৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১৪ সিপিসি কিশোরগঞ্জ ক্যাম্প।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে। আটক হওয়া ওবাইদুল হক অভি কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার কিছু পরে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া ওবাইদুল হক অভির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।