মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভৈরবে আইডিয়াল কলেজের উদ্যোগে র্যালি , আলোচনাসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে গতকাল সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে কলেজ মিলনায়তনে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের দাতা সদস্য ও পৌর যুবলীগ সভাপতি অরুন আল আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা ফরিদ সিকদার, ইব্রাহিম মিয়া ও সাখাওয়াত হোসেন ও শ্রী-নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আরিফুল ইসলাম মামুন,কলেজের ভারপ্রাপ্ক অধ্যক্ষ আবদুর রহমান আজাদ,প্রভাষক আফতাবুল আলম,সালমা বেগম, আব্দুর রহমান, কেয়া মাহমুদ ও সসিম্ভা রানী দাস প্রমূখ । অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন ইংরেজী প্রভাষক শফিকুল ইসলাম ।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।