শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সংখ্যাগরিষ্ঠতা মানেই যা খুশি করা নয় : প্রণব মুখার্জী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৯ বার পড়া হয়েছে

নাগরিকত্ব বিল নিয়ে ভারতজুড়ে অশান্তির জেরে ট্যুইট করে শান্তির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘কিছু বিশেষ সুবিধাবাদী গোষ্ঠী’ অশান্তি পাকাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এবার এই আইন প্রসঙ্গে মুখ খুলেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। মোদি সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা মানেই যা খুশি করা নয়।

নাগরিকত্ব বিল নিয়ে যখন বিক্ষোভ-প্রতিবাদ উত্তাল গোটা ভারত, তখন সাবেক রাষ্ট্রপতির এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার নয়া দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশনের দফতরে অটলবিহারী বাজপেয়ী মেমোরিয়াল হলে একটি ভাষণের সময়ে কেন্দ্রের সরকারকে নিশানা করেন প্রণব মুখার্জী। তিনি বলেন, ‘গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতা একটা সুস্থ সবল সরকার গড়তে সাহায্য করে। ভারতের গণতান্ত্রিক পরিবেশে স্বেচ্ছাচারিতার কোনো স্থান নেই’।

নাগরিক বিল নিয়ে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা মানে যা খুশি করা নয়। ভারতে নানা ধর্ম-বর্ণ-সম্প্রদায় রয়েছে। গণতান্ত্রিক বহুত্ববাদের এই পরিবেশ যেন লঙ্ঘিত না হয় তা নিশ্চিত করা প্রয়োজন।’

সংখ্যাগরিষ্ঠতার নিরিখে রাজ্যসভা এবং লোকসভা দুইকক্ষ থেকে পাস হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল বা ‘ক্যাব’। এরপরেই গত বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পরেই আইন হিসাবে সারা দেশে আত্মপ্রকাশ করে নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইনের বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু রাজ্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com