বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ভৈরবে গাজাঁসহ তিন বাসচালক আটক, প্রতিবাদে ৮ঘন্টা বাস চলাচল বন্ধ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮৩৬ বার পড়া হয়েছে

ভৈরবে মাদক সেবনরত অবস্থায় শ্যামলছায়া পরিবহনের তিন বাসচালককে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গতকাল বুধবার রাতে ভৈরব পৌর বাস টার্মিনাল থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন ময়মনসিংহের কতোয়ালি থানার চর কালিবাড়ি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে মোঃ হাফিজুল ইসলাম হাফিজ (২৩), একই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৬) ও কতোয়ালী থানার শেওড়া গ্রামের মৃত কডু মিয়ার ছেলে মোঃ অলি মিয়া (৪০)। এসময় আটকৃতদের কাছ থেকে সাড়ে ৩শ গ্রাম মাদকদ্রব্য গাজাঁ উদ্ধার ও নগদ ৬হাজার ৬শ ৩০টাকা জব্দ করেন র‌্যাব সদস্যরা। এঘটনার প্রতিবাদের আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে ভৈরব টু ময়মনসিংহ রুটে শ্যামলছায়া পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধ করে দেয় শ্যামলছায়া পরিবহনের অন্যান্য ড্রাইবার ও হেল্পারগণ। দীর্ঘ আট ঘন্টা ভৈরব টু ময়মনসিংহের একমাত্র বাস শ্যামলছায়া পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে পুনরায় শ্যামলছায়া পরিবহনের বাস চলাচল শুরু হয়।

র‌্যাব জানায়, একটি চক্র ভৈরব পৌর বাস টার্মিনালে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য সেবনসহ খুচরা বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্তি পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য গাজাঁ সেবনরত অবস্থায় তিনজন বাসচালককে আটক করা হয় এবং আটকৃতদের হেফাজতে থাকা সাড়ে ৩শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। এঘটনায় আটকৃত তিনজনকে আসামী করে রাতেই ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। এছাড়াও বাসচালক আটকের ঘটনায় চালকদের প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে ভৈরব র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান শুধু বাসচালক নয় মাদকের সাথে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এতে যে কেউ আন্দোলন প্রতিবাদ করলেও মাদকের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অটুট থাকবে। এছাড়াও মাদকমুক্ত ভৈরব গড়তে ভৈরবের প্রতিটি স্থানে র‌্যাবের নজরধারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এবিষয়ে ভৈরব থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন জানান, র‌্যাব মাদক বিরোধি অভিযান পরিচালনা করে তিনজনকে মাদকসহ আটক করে ভৈরব থানায় সোপর্দ করেছে। পরবর্তীতে মাদক আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সকালে আসামীদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ তিন বাসচালক আটকের ঘটনায় শ্যামল ছায়া পরিবহনের যাত্রীবেসা বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ভৈরব বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জানান, দীর্ঘ ২৫বছর যাবৎ শ্যামল ছায়া পরিবহন সুনামের সাথে ভৈরব-ময়মনসিংহ রুটে যাত্রীসেবা দিয়ে আসছে। তবে মাদকসহ তিন বাসচালক র‌্যাবের হাতে আটকের ঘটনায় প্রাথমিকভাবে বাসের ড্রাইবার ও হেল্পারগণ বাস চলাচল বন্ধ রাখে।

পরবর্তীতে বাস মালিক সমিতির হস্থক্ষেপে চালকদের সাথে কয়েক দফায় আলোচনার মাধ্যমে শ্যামলছায়া পরিবহনের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুর আড়াইটা থেকে শ্যামলছায়া পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com