বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কুমিল্লা বরুড়ায় সরকারি গাছ কর্তনের দ্বায়ে আটক ও মোবাইল কোর্ট আইনে জরিমানা

আব্দুল্লাহ আল মানছুর
  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি (উত্তর) ইউনিয়নের গামারুয়ায় মাহফুজ কর্তৃক সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গামারুয়া সরকারি খালের পাশে অবস্থিত বরুড়া উপজেলা বন বিভাগের কয়েকটি গাছ কর্তন করে বিক্রয় করে থাকে আয়ান ব্রিক্সসের পরিচালক মাহফুজুর রহমান ও ম্যানেজার আবুল কালাম (৫২)।

সরকারি গাছ কর্তনের বিষয়ে বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনায় গাছ কর্তনের সংবাদ পেয়ে গামারুয়ায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদা সুলতানাকে নিয়ে পরিদর্শনে যাই। সেখানে গিয়ে সরকারি খালের পাশে অবস্থিত বন বিভাগের বেশ কয়েকটি গাছ অনুমোদনবিহীন কর্তন করে থাকে আয়ান ব্রিক্সসের পরিচালক মাহফুজ ও ম্যানেজার আবুল কালাম (৫২)।

এলাকাবাসীর সহায়তা আবুল কালামকে আটক করতে পারলেও আমাদের উপস্থিতি টের পেয়ে আয়ান ব্রিক্সসের মালিক মাহফুজুর রহমান পালিয়ে যায়। অনুমোদনবিহীন সরকারি গাছ কর্তনের দায়ে মোবাইলকোর্ট আইনের পরিবেশ ও বন সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ (১) ধারায় আটককৃত ব্যক্তি আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা।

ঘটনাস্থলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বরুড়া থানার এএসআই আফসার আহম্মেদ, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসহাকসহ অন্যান্যরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com