কিশোরগঞ্জে ৫দিন ব্যাপী পাটজাত পণ্য উৎপাদন ও বাজার জাতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় নাসিব কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সতাল চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রি হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। নাসিবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. আলা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডা্িট্র লিঃ এর সভাপতি মো. মুজিবুর রহমান বেলাল, বিশেষ অতিথি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফরিদ আহম্মদ, উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রি লিঃ এর সভাপতি জহুরা আক্তার ফাতেমা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমূখ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, অতীত ঐতিহ্য ফিরে আসুক। সোনালি আঁশ নিয়ে যেন আবারও গর্ব করতে পারি। আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ করা যাচ্ছে। ফলে প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পাটের অবস্থান শক্তিশালী করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করছি।
প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ি ও বেকার যুবক যুবতীরা অংশগ্রহণ করেন। আগামী ২৬ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে।