শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ভৈরবে ৮৯৬ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ চালক আটক

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ রুহুল আমীন নামে এক মাদক পাচারকারিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃত রুহুল আমীন বরগুনা জেলার বামনা উপজেলার বোকাবুনিয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় আটকৃতের হেফাজতে থাকা ৮শ ৯৬বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। এছাড়াও অভিযানে মাদকবহনকারি একটি প্রাইভেটকার জব্দ করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, একটি চক্র দেশের সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকায় পাইকারী ও খুচরা বিক্রির উদ্দ্যেশে ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে যাবে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকশ ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে তল্লাশি চৌকি বসায়। এসময় গোপন সংবাদে পাওয়া বর্ণিত প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়ী নিয়ে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে গাড়ীটি তল্লাশী করে পেছনে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ৮শ ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে উদ্ধারকৃত আলামত ও আটকৃত আসামীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব। সংবাদ সম্মেলণে বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com