শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

এটিএমে টাকা চুরি করতে এসে যা হলো চোরের (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৭ বার পড়া হয়েছে

এটিএম বুথে টাকা চুরি করতে এসে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছে চোর। চুরির জন্য ভেতরে ঢোকার পর দরজা লক করে দেন তিনি। এর কয়েক সেকেন্ড পরই সেটা খোলার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তবে শেষ পর্যন্ত কোনোভাবে দরজা ভেঙে পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়েছে সেই চোর।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চীনের শানডং শহরে এই ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটিএম বুথে চুরি করতে এসে চুরির ব্যর্থ চেষ্টা ধরা পড়েছে ক্যামেরায়। চোর বুথের ভেতরে ঢোকার পর আচমকাই তাকে ঘাবড়ে দেয় স্বয়ংক্রিয় ভয়েস মেসেজ।

পরে তিনি দরজা লক করে দেন। কয়েক সেকেন্ড পরই সেটা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। আর এতেই ভয় পেয়ে যান ওই চোর। পরে একটা ধাতব বস্তু দিয়ে ওই ব্যক্তি দরজায় আঘাত করতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি এটি ভাঙতে চেষ্টা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দরজা ভাঙতে চেষ্টা করার সময় বেজে ওঠে এটিএম অ্যালার্ম। পরে কোনোমতে দরজা ভেঙে পালিয়ে যায় চোর। তবে শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারেননি, পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com