শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ফিলিপিন্সে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ২৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫০৯ বার পড়া হয়েছে

ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হানা টাইফুন ফ্যানফোনে এর মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জন। বড়দিনের ছুটির মধ্যেই ৫৮ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

দেশের মানুষ যখন বছরের সবচে বড়দিন নিয়ে ব্যস্ত তখন আঘাত হানে টাইফুন ফ্যানফোনে। পরিস্থিতি মোকাবেলায় আগেই ঝড়টির পথে থাকা এলাকা থেকে ৫৮ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।

ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও হঠাৎ বন্যায় বন্ধ করে দেয়া হয় বিমানবন্দর। ঝড়ে গাছ পড়ে, ভূমিধসে ও বজ্রপাতের কারণে মৃতের সংখ্যা বেড়েছে। নিহতদের ৬ জন একই পরিবারের সদস্য। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

টাইফুন ফ্যানফোনে এতো বেশি বিধ্বংসী হবে মানুষ তা ভাবতে পারেনি বলে মনে করেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র। অনেক এলাকায় যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি । চলতি বছরে আঘাত হানা সপ্তম টাইফুনের ক্ষয়-ক্ষতি নিরুপনে কাজ করছে ফিলিপিন্স সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com