শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

ভৈরবে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৮ বার পড়া হয়েছে

আলোচনাসভা, কেককাটা ও পুরোনো দিনের গানের আসরসহ নানা ঝমকালো আয়োজনের মধ্যদিয়ে কিশোরগঞ্জের ভৈরবে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ভৈরব প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনাসভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ভৈরব সংবাদদাতা আদিল উদ্দিন আহমেদ। পরে ভৈরব প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীশা, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা সুলাইমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের সকল কলাকৌশলীদের প্রসংশনীয় কার্যক্রমের কথা তুলে ধরে চ্যানেলটির মঙ্গল কামনা করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে পুরোনো দিনের গানের সমাহারে যোগদেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ শতাধীক শোভাকাঙ্খীগণ। মধ্যরাত পর্যন্ত চল এই গানের আসরে সাংবাদিক হৃদয় আজাদ এর ছোটভাই মেহেদী হাসান সাইমনসহ স্থানীয় শিল্পকলা একাডেমীর অন্যান্য সংগীত শিল্পিরা বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গান পরিবেশন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com