কিশোরগঞ্জের ভৈরবে এতিম বালিকা শিশু পরিবারের ১২০ জন এতিম মেয়ে ও বিধবা মায়েদের মাঝে কম্বল বিতরণ করেছে প্রিমিয়ার ব্যাংক ভৈরব শাখা। আজ দুপুর ১২টায় পৈর শহরের চন্ডিবের ১০নং ওয়ার্ডের হাজী আসমত আলী এতিমখানায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়
কম্বল বিতরণ অনুষ্ঠানে এতিমখানার প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী’র সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনায় অংশগ্রহন করেন প্রিমিয়ার ব্যাংক লিঃ ভৈরব বাজার শাখা’র ভাইস-প্রেসিডেন্ট ও ম্যানেজার আলমগীর কবির, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল-মামুন, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, লেখক ও সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ। অনুষ্ঠানে অতিথি হয়ে আরও উপস্থিতিত ছিলেনএতিমখানার ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, সঃপ্রাঃশিক্ষক একেএম কামরুজ্জামান, ব্যাংক কর্মকর্তা তাজুল ইসলাম,আব্দুল্লাহ আল সাকিল,মিরন মোহাম্মদ তানিম, পাভেল মোল্লাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনায় ছিলেন এতিমখানার প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু।