শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ফলোআপ: ভৈরবে বিয়ের চারদিনের মাথায় যুবকের আত্মহত্যা!

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ৭৪৭ বার পড়া হয়েছে

সেলিম মিয়ার নববিবাহিত ছেলে মোঃ আলআমিন মিয়া (২৩) দীর্ঘ সময় প্রবাসে কাটিয়ে দেশে এসেছেন মাস খানেক হলো। চলতি মাসেই মা-বাবার পছন্দ করা পাত্রীর সাথে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। কিন্তু বিয়ের মাত্র চারদিনের মাথায় নিজগৃহ থেকে আলআমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পেড়িয়ে গেলেও এবিষয়ে থানায় জমা পড়েনি কোনো লিখিত অভিযোগ। এঘটনায় আলোচনার ঝড় এলাকাবাসীর মুখে মুখে।

ঘটনাটি ঘটে গত ২৪ডিসেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বড়বাড়িতে। আলআমিনের মৃত্যুকে আত্মহত্যা বলেই মেনে নিয়েছেন তার স্বজনরা। এদিকে পুলিশের সুরও একই। তবে স্বামীর মৃত্যুর কারণ হিসেবে নিহত আলআমিনের স্ত্রী মারুফা বেগম বলছেন “আমার উপরে আমার শাশুরির (নিহত আলআমিনের মা) অত্যাচার মেনে নিতে না পেরেই আমার স্বামী আত্মহত্যা করেছেন, এঘটনার জন্য এককভাবে আমার শাশুরি দায়ী”। গণমাধ্যমকর্মীদের সাথে কথোপোকথনে এক প্রশ্নের জবাবে মারুফা বলেন, “আমি যদি আমার বিয়ের দেনমোহরের টাকা বুঝে পাই, তাহলে আমার কোনো অভিযোগ নাই। আর না হলে আমি আমার বাবা-মায়ের সাথে কথা বলে মামলা করবো”। তিনি আরো জানান, বিয়েতে চার লাখ টাকা দেনমোহরের কথা উল্লেখ থাকলেও শশুর বাড়ির লোকজন এখন একলাখ টাকা দিবেন বলছেন।

এদিকে ছেলের মৃত্যুতে কাউকেই দোষ দিতে রাজি না নিহত আলআমিনের বাবা মোঃ সেলিম মিয়া। তিনি বলেন, “কারে দোস দিমু আমি, কার উপরে এই গজব তুলুম আমি, আমার ছেলে যে কেন এই অঘটন ঘটাইছে এইটা আমি নিজেও বুজতে পারতাছিনা। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, চারলাখ টেহা দেনমোহর থাকলে কি লাভ হইবো আমি একলাখ টেহার বেশি দিতে পারতাম।

এবিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আলআমিনের আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পরপরই নিহত আলআমীনের শশুর আমার কাছে তার মেয়ের দেনমোহরের ব্যাপারে ফয়সালা করতে আসেন পরে আমি ছেলের বাবা সেলিম মিয়াকে ডেকে আমরা কয়েকদফা কথা বলে শেষ পর্যন্ত ছেলের বাবা একলাখ টাকা দিবেন বলে রাজি হয়েছেন।

প্রসঙ্গত, প্রায় আটবছর যাবৎ প্রবাসে থেকেই গত ছয়মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টানকৃশ্ননগর গ্রামের ফুল মিয়া মেম্বারের মেয়ে মারুফার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলআমিন। পরবর্তীতে দেশে এসে গেল ২০ডিসেম্বর শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় আলআমিন-মারুফা দম্পতির। বিয়ের দিন কনে নিয়ে ফিরে আসার আগ মুহূর্তে কনের বাবা-মাকে সালাম করবে বর এবং কনের বাবা-মা স্বর্ণের আংটি বা গলার চেইন উপহার দিয়ে আশীর্বাদ করবেন বরকে এমনটাই গ্রামে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম।

কিন্তু সেদিন আলআমিনের বিয়েতে এ নিয়মের বেত্যয় ঘটে। বর আলআমিন তার শশুর শাশুরিকে সালাম করলে আর্থিক অস্বচ্ছলতার কারণে সালামী হিসেবে স্বর্ণের আংটি বা চেইন এর পরিবর্তে শাশুরির কাছ থেকে পেয়েছেন নগদ হাজার টাকার নোট আর শশুরের কাছ থেকে পেয়েছেন নগদ পাচঁশত টাকা। মোট দেড় হাজার টাকা সালামী পেয়ে নববধূ মারুফাকে নিয়ে হাসিমুখেই নিজগৃহে ফিরে আসেন আলআমিন। কিন্তু বিপত্তিটা ঘটে নিজের বাড়িতেই। স্বর্ণের বদলে ছেলে দেড় হাজার টাকা সালামী পেয়েছে এব্যাপারটি মেনে নিতে পারেননি আলআমিনের মা মর্জিনা বেগম। তাই বিয়ের প্রথমদিন থেকেই নববধু মারুফার সাথে আলআমিনের মায়ের মনমালিন্যের সূত্রপাত হয়।

পরবর্তীতে এই মনমালিন্যের ঘটনাটি তীব্রক্ষোভে পরিণত হয় শাশুরি মর্জিনা বেগমের। ফলে প্রতিনিয়তই ছেলের বউকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন কটুকথা বলতে থাকেন তিনি। এদিকে কোনো ভাবেই নিজের মাকে বিষয়টি বুঝিয়ে উঠতে পারছিলেন না ছেলে আলআমিন। শেষমেশ বিয়ের চতুর্থদিনের সূর্যের আলোতেই নিজেই নিজের জীবনপ্রদীপ নিভিয়ে দেন আলআমিন। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ গৃহে নিজের নববধুর নতুন ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন আলআমিন।

এবিষয়ে ঘটনার তদন্তকারি কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আলআমিনের নিজ শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করি। পরে কিশোরগঞ্জ মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে এবং মৃত্যুটি আত্মহত্যা বলেই আমরা নিশ্চিৎ হয়েছি। তবু কোনো অভিযোগ পেলে সেটি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com