রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই যুবক র‌্যাবের হাতে আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৪৬৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন (৩৫) ও সাগর মিয়া (২০) নামে দুই যুবককে আটক করেছে র‌্যাব।

গতকাল রাত প্রায় ১টার দিকে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। ইয়াবাসহ আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. রুহুল আমিন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মো. লাল মিয়ার ছেলে এবং সাগর মিয়া শহরের নিউটাউন এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে।

এ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ মো. রুহুল আমিন ও সাগর মিয়াকে আটক করা হয়। তারা দু’জনেই ইয়াবা ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া দুই যুবক মো. রুহুল আমিন ও সাগর মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com