রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে সোয়া ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৫৯৪ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত

আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে (দ্বিতীয় পর্যায়) কিশোরগঞ্জ জেলায় ৫ লাখ ১৬ হাজার ৪০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬৩ হাজার ৪০০ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে জেলার ১৩টি উপজেলায় ২ হাজার ৯২৬ টি এলাকা নির্ধারণ করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ক্যাম্পেইনে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকসহ মোট ৭ হাজার ১০৩ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. সুলতানা রাজিয়া, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সজল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com