রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭০৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সদরের কাটাখালী এলাকায়  ১০০ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করে। মো. উজ্জল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি সমীর সরকার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার কাছে ইয়াবা বিক্রয়ের নগদ ৭ হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া মো. উজ্জল মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com