শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৫৯৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিষেশ অতিথি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশনারা বেগম, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এম এ মান্নান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ, উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমূখ। পরে বিজ্ঞান অলিম্পিয়াডে স্কুল পর্যায়ে সেরা শিক্ষার্থী হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র মোঃ সাব্বির আহাম্মেদ ও কলেজ পর্যায়ে সেরা শিক্ষার্থী হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী হাবিবা খানম এলভিন হাতে পুরস্কার তোলে দেওয়া হয়। তাছাড়া, ৩দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় স্কুল পর্যায়ে নিজেদের তৈরী প্রযুক্তি প্রদর্শণ করে সেরা স্কুল প্রতিষ্ঠান হিসেবে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে।

অন্যদিকে কলেজ পর্যায়ে নিজেদের তৈরী প্রযুক্তি প্রদর্শন করে সেরা কলেজ প্রতিষ্ঠান হিসেবেও হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com