রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জে জনসচেতনতামূলক কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৪৯৩ বার পড়া হয়েছে
সমাবেশে কেমিস্টসদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার জন্য কন্টেইনার ও দেয়াল ঘড়ি বিতরণ করছেন সদ্য যোগদানকারী সিভিল সার্জন ডা. ডা. মো. মুজিবুর রহমান। পাশে কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোছাম্মাৎ ফোয়ারা ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন।  -শামসুল আলম শাহীন

কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির উদ্যোগে জনসচেতনতামূলক কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক কেমিস্টস এন্ড ড্রাগিস্টস অংশ নেন। জেলার সর্ববৃহৎ এই জনসচেতনতামূলক কেমিস্টস সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির সভাপতি মো. শফিকুল আলম খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোছাম্মাৎ ফোয়ারা ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পদোন্নতিপ্রাপ্ত উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম লিটন এর সঞ্চালনায় সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. হারুন অর রশিদ কাজল, কার্যকরী সদস্য সৈয়দ মুরাদুল মোস্তাকিন ও সেলিম মাহবুব, এম এ করিম, শাহ মো. রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় কিশোরগঞ্জ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সোসাইটি কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধান অতিথি ও নেতৃবৃন্দ দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এসময় জেলা-উপজেলার দুই শতাধিক কেমিস্টস সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সমাবেশে উপস্থিত হওয়া কেমিস্টসদের মধ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার জন্য কন্টেইনার ও দেয়াল ঘড়ি বিতরণ করেন। এছাড়াও আলোচনা শেষে কেমিস্টসদের মধ্যে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com