মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

অদৃশ্য ক্যামেরার ফোন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

রোটেটর, পপ আপ, আন্ডার ডিসপ্লে ক্যামেরার স্মার্টফোনের দুনিয়ায় নতুন সংযোজন। ছবি তোলার পরই অদৃশ্য হয়ে যাবে ক্যামেরা। এমনই অভিনব প্রযুক্তির স্মার্টফোনের আত্মপ্রকাশ করল ওয়ান প্লাস। মডেলের নাম, ওয়ান প্লাস কনসেপ্ট ওয়ান। সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত ‘কনজিউমার ইলেক্ট্রনিক্স শো’-তে (সিইএস ২০২০) মডেলটি প্রকাশ্যে এনেছে ওয়ান প্লাস।

ব্রিটিশ রেসিং কার প্রস্তুতকারক সংস্থা ‘ম্যাকলরেন’-এর সঙ্গে হাত মিলিয়ে এই অভিনব ফোনটি তৈরি করেছে চীনা সংস্থা। যদিও এটি পরীক্ষামূলক স্তরে রয়েছে বলে দাবি সংস্থার।

অন্যান্য চীনা স্মার্টফোন নির্মাতা সংস্থার থেকে অনেকটাই আলাদা ওয়ান প্লাস। এখনও পর্যন্ত মাত্র ১০-১১টি স্মার্টফোন বাজারে এনেছে তারা। মূলত মাঝারি দামের ফোন প্রস্তুতকারক এবং ‘ফ্ল্যাগশিপ কিলার’ হিসেবে সংস্থাটির খ্যাতি রয়েছে।

এবার স্মার্টফোনের ডিজাইনকে এবার অন্য উচ্চতায় নিয়ে গেল ওয়ান প্লাস। ম্যাকলরেন ৭২০এস স্পাইডার স্পোর্টস কার থেকে অনুপ্রাণিত হয়েছে মডেলটি।

পিছনে সরু গ্লাস প্যানেলের সঙ্গে রয়েছে কমলা রঙের চামড়ার ফিনিশ। মাঝে লুকিয়ে আসল ম্যাজিক। বিশেষ ইলেক্ট্রোক্রোমিক গ্লাসের প্যানেলের নিচে থাকছে ফোনটির তিনটি ক্যামেরা। ছবি তোলার প্রয়োজনে স্বচ্ছ হয়ে যাবে এই কাচ। আবার ছবি তোলা হয়ে গেলেই কাচের স্বচ্ছতা কমে গিয়ে ক্যামেরা অদৃশ্য হয়ে যাবে। আর এই প্রক্রিয়ায় সময় লাগবে মাত্র ০.৭ সেকেন্ড।

ওয়ান প্লাসের দাবি, বর্তমানে সব থেকে উন্নত প্রযুক্তির কাচ ব্যবহার করছে তারা এবং এটির স্বচ্ছতা পরিবর্তনে প্রায় কোনও ব্যাটারি খরচ হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com