শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

৯০ পিস ইয়াবাসহ কিশোরগঞ্জে দুইজন আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩৫) ও রাফিউল আলম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলায় র‌্যাবের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক হওয়া দুইজনের মধ্যে আব্দুল মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট পূর্ব জালুয়াপাড়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে এবং রাফিউল আলম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমূলী গ্রামের মৃত খোরশেদ উদ্দিন আহম্মেদ এর ছেলে।

র‌্যাব জানান বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা ও সিদ্ধেশ্বরী কালীবাড়ি এলাকায় র‌্যাব পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আব্দুল মান্নানকে এবং ৬৫ পিস ইয়াবাসহ রাফিউল আলমকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনেই ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ব্যাপারে ইয়াবাসহ আটক হওয়া আব্দুল মান্নান ও রাফিউল আলম এর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com