বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে করিমগঞ্জে বিকাশকর্মীকে আহত করে ৭ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫৭৩ বার পড়া হয়েছে

করিমগঞ্জে মাহিন শাহ (২১) নামের এক বিকাশকর্মীকে আহত করে সাত লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজারের কাছে এমন ঘটনা ঘটে।

মাহিন শাহ আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশে ডিস্ট্রিবিউশন এন্ড সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। সে করিমগঞ্জ পৌরসদরের সিদলারপাড় এলাকার নজরুল ইসলামের ছেলে। ভিক্টিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ শহর থেকে বিকাশের টাকা নিয়ে মোটর সাইকেলে করে করিমগঞ্জের পিটুয়ার দিকে যাওয়ার পথে নামাপাড়া ও ভাংগীরচর এলাকার মাঝামাঝি রাস্তায় পৌঁছলে তিনটি মোটর সাইকেলে আসা ৪-৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে চড়াও হয়। এ সময় মাহিন আত্মরক্ষার চেষ্টা করে। এ সুযোগে ছিনতাইকারীরা তার টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

মাহিন শাহ জানান, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেই ৩টি মোটর সাইকেলবাহী ছিনতাকারীরা তাকে অনুসরণ করছিল। পরে নামাপাড়া ও ভাংগীরচর এলাকার মাঝামাঝি রাস্তায় তাকে ঘিরে ফেলে এলোপাতারি কোপাতে শুরু করে। এতে তিনি শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত ও রক্তাত্ত্ব হয়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল হক জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com