রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

পবিত্র ওমরাহ ও হজ্বকে কটূক্তিকারী আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ১০৫৮ বার পড়া হয়েছে

ইসলামের গুরুত পূর্ণ বিধান পবিত্র ওমরা ও হজ্ব সম্পর্কে আপত্তিকর বক্তব্য ও পবিত্র মক্কা-মদিনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের দরবার শরীফকে হেরেম ঘোষণা দেওয়াসহ বিভিন্ন কুফরি বক্তব্য দেওয়ায় কথিত পীর আবুল বাশার আল কাদরীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (২০ জানুয়ারি)  কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের উদ্যোগে ও আল-জামিয়াতুল এমদাদিয়ার প্রিন্সিপাল আল্লামা শাব্বির আহমাদ রশীদের নতৃত্বে ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কথিত পীর মাওলানা আবুল বাশার পবিত্র হজ্ব ও ইসলামি অনুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে মনগড়া, মিথ্যা, ভিত্তিহীন এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত করে হবিগঞ্জের এক মাহফিলে বক্তব্য দিয়েছে। পবিত্র হজকে কটুক্তি করেছে। যা ইসলাম ধর্মে জঘন্যতম অপরাধ। আবুল বাশারকে অনতিবিলম্বে গ্রেফতারসহ ফাঁসির দাবি জানাচ্ছি। অন্যথায় ২৩ তারিখ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধন পরিচালানা করেন কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার শিক্ষক মাওলানা আব্দুর রহিম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com