মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

ভোলায় ভূমি সেবায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৫০৮ বার পড়া হয়েছে

ভোলা জেলায় ভূমি সেবা ও ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২০ তারিখ ভোলা জেলা প্রশাসকের কার্যালয় এ  প্রশিক্ষাণ কর্মসূচি  শুরু হয়। ভোলার  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক  এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মামুন আল ফারুক।  উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আরডিসি মোঃ রায়হানুল ইসলাম।

প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভূমি ব্যবস্থাপনার দুর্নীতি থেকে মুক্তির উপায় হলো ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন। তিনি তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য ভূমির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আহবান  জানান। বিশেষ অতিথি বলেন, ভূমির ডিজিটালাইজেশন সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষে একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি।  জনদুর্ভোগ ও হয়রানি বন্ধের মহৎ উদ্দেশ্য নিয়ে ভূমির ডিজিটালাইজেশন কর্মসূচির যাত্রা শুরু । ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমির ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়নের লক্ষে ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) প্রণীত হয়েছে। দেশের সবকয়টি জেলাতে ই-মিউটেশন চালু করা হয়েছে। এছাড়া ভূমি সংক্রান্ত সেবা সহজ করতে সারাদেশের ভূমি ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতিকে অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা চলছে। ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশনের  সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আহবান  জানান।

উল্লেখ্য, জেলার সর্বমোট ২১ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com