রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

কিশোরগঞ্জের কৃতী সন্তান ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীক আর নেই

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৩৯৯ বার পড়া হয়েছে
ছবি : সংগ্রহিত

কিশোরগঞ্জের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, তৎকালীন ফাইজার ল্যাবরেটরিজ লিমিটেডের সাবেক কর্মকর্তা এবং শহরের স্বনামধন্য চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিরাময় ডায়াগনস্টিক সার্ভিসের উপদেষ্টা ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীক (৯০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মরহুম ভাষাসৈনিক মুহম্মদ আবু সিদ্দীক এঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হয়। বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত শেষে বিকাল ৩টায় করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ী মহিলা কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর করিমগঞ্জ পাইলট স্কুল মাঠে তাঁর শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে করিমগঞ্জের পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

১৯৫২ সালে কিশোরগঞ্জে ভাষা আন্দোলন সংগঠিত করার জন্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন ছাত্রনেতা মুহম্মদ আবু সিদ্দীক। ১৮ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে তাঁর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। কিশোরগঞ্জ মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী গভীরভাবে শোকাহত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com