কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সেরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন পত্রিকাটির ভৈরব প্রতিনিধি আবুল কালাম আজাদ। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কিশোরগঞ্জ সেরাটন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দৈনিক শতাব্দীর কন্ঠের ১১তম প্রতিনিধি সম্মেলণে সেরা প্রতিনিধির নাম হিসেবে আবুল কালাম আজাদ এর নাম ঘোষনা করেন সম্পাদক আহমেদ উল্লাহ। পরে অনুষ্ঠানের অতিথি বিশেষ অতিথি হিসেবে পুরষ্কার সরুপ পারফরমেন্স অ্যাওয়ার্ড তুলে দেন।
আবুল কালাম আজাদ ভৈরব উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও চক বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও নিজ মালিকানাধীন রুপা ট্রেডার্স ও মদিনা গরুর খামার নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানসহ তিনি বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন।
দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মোর্শেদ চৌধুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আল মাসুদ, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ এম এ আফজল প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নিয়োজিত অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।