রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলগঞ্জের শমশেরনগরে চা বাগানের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজ করতে গেলে এক কিশোরীকে (১২) ধরে নিয়ে ৪ ঘন্টা আটকিয়ে রেখে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক সজিব মাঝি (২৪) কে পুলিশ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আটক করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় কিশোরীকে ধরে নিয়ে রাত ৮টায় আবার ছেড়ে দেয় ধর্ষক।

শমশেরনগর চা বাগান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলার কিশোরী (১২) পাশের চা প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজ সারতে যায়। সেখান থেকে ফেরার সময় একই এলাকার সজিব মাঝি (২৪) কিশোরীকি ধরে নিয়ে নির্জন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে। রাত ৮টায় নির্যাতিতা কিশোরীকে ছেড়ে দিলে সে বার বাসায় ফিরে ঘটনাটি সবাইকে অবহিত করে। শনিবার দুপুরে নির্যাতিতা কিশোরী (সীমা কর) ও তার মা (গীতা কর) শমশেরনগর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে পুলিশের কাছে ঘটনাটি অবহিত করে। এর পর শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নির্দেশে এএসআই সৈকতের নেতৃত্বে পুলিশনের একটি দল ধর্ষক সজিব মাঝিকে আটক করেছে।

কিশোরীর মা (গীতা কর) বলেন, তিনি সকালে কাজে গেলে বাড়িতে মেয়ে একা থাকত। তখন ধর্ষক সজিব তার মেয়েকে নানাভাবে উত্যক্ত করত। শুক্রবার বিকাল ৪টায় মেয়ে (নির্যাতিতা কিশোরী) পাশের চা প্লান্টেশন এলাকায় প্রাকৃতিক কাজে গেলে সেখান থেকে ফেরার সময় সজিব মাঝি তাকে ধরে নিয়ে একটি নির্জন স্থানে আটকিয়ে রেখে ধর্ষণ করে। পরে রাত ৮টায় তাকে আবার ছেড়ে দেয়। তিনি প্রথমে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলীকে অবহিত করেছিলেন। পরে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ করেন।

শমশেরনগর ইউনিয়নের চা বাগান ওয়ার্ড ইউপি সদস্য ইয়াকুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে অভিযোগটি গুরুতর। এটি সামাজিকভাবে সমাধানের কোন সুযোগ নেই। তাছাড়া ধর্ষকের স্বজনরা নির্যাতিতার চেয়ে উঁচু বর্ণের দাবি করে তারাও কোন সামাজিক সমাধানে যায়নি।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা গেছে কিশোরীর সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের মাঝে এ ধরণের ঘটনা ঘটেছে। চা বাগান থেকে বিভিন্ন ভাবে বিষয়টি সামাজিক ভাবে বসে সমাধান করে কিশোরীকে স্ত্রী হিসেবে গ্রহনের প্রস্তাব আসলেও মেয়েটি অপ্রাপ্ত ও উভয়ের মাঝে উঁচু বর্ণ ও নিম্ন বর্ণ দাবি করে ধর্ষকের এ ধরনের উদ্যোগ মেনে নিতে রাজি হয়নি। তিনি আরও বলেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান থানার বাইরে অবস্থান করছেন। তিনি থানায় ফিরলে তার সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও পরিদর্শক অরুপ কুমার চৌধুরী জানান।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com