শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বঙ্গবন্ধুর নতুন বই ‘আমার দেখা নয়াচীন’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে
‘আমার দেখা নয়াচীন’-এর মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নতুন বই ‘আমার দেখা নয়াচীন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এটি তার লেখা তৃতীয় স্মৃতিকথামূলক গ্রন্থ। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বইয়ের মোড়ক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৫২ সালে তরুণ রাজনৈতিক নেতা হিসেবে পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে পিকিংয়ে শান্তি সম্মেলনে যোগদান করেন। এরপর ১৯৫৪ সালে কারাগারে থাকাকালীন স্মৃতিনির্ভর নয়াচীন কাহিনি লেখেন তিনি। বইটিতে অসাম্প্রদায়িক ভাবাদর্শ, নিজ দেশকে গড়ার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে খাতা সেন্সর করে দেওয়া হতো। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি এটি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের মতো করে লেখা ছিল এবং মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।’

তিনি বলেন, ‌‘চীনে শান্তি সম্মলনে কীভাবে গিয়েছেন এবং তার পথ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে বইটিতে। বিশেষভাবে লক্ষণীয়, এই বইতেই লেখা আছে- চীনে শান্তি সম্মেলনে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছিলেন বঙ্গবন্ধু।’

সেই সময়ে চীনের অবস্থা কেমন ছিল বইতে সে বিষয়ে সবকিছুর উল্লেখ আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেই সময়ে চীনের বিষয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন আজ বর্তমান চীনের অর্থনৈতিক অবস্থা ঠিক সেভাবেই পরিবর্তন হয়েছে। চীনকে নিয়ে বঙ্গবন্ধুর বিশ্লেষণ ছিল একদম নিখুঁত। এ সবকিছুই উল্লেখ আছে নতুন বইটিতে।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক রামেন্দু মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর উদ্যোগে ইতোমধ্যে জাতি হাতে পেয়েছে বঙ্গবন্ধুর লেখা দু’টি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’। আর ‘আমার দেখা নয়াচীন’ তার তৃতীয় স্মৃতিকথামূলক গ্রন্থ। বঙ্গবন্ধুকে লেখালেখিতে সবসময় উদ্বুদ্ধ করেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com