বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে মারুফা হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রতনপুর গ্রামের মারুফা আক্তারকে হত্যার দায়ে প্রতিবেশী বাচ্চু মিয়াকে মৃত্যুদন্ড একই সাথে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। আজ (৪ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন। এছাড়া সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলায় অভিযুক্ত মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামির বোন হিমা আক্তার ও ভাই রতন মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের মাটির চুলার ওপর ভেজা লাকড়ি শুকানোকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে মারুফা আক্তার ও তার পরিবারের লোকজনদের কথা কাটাকাটি হয়। তারই জেরে আসামিরা ওই রাতেই তাকে হত্যা করে। পরেরদিন সকালে বাড়ির পাশের জমিতে মারুফা আক্তারের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে তাড়াইল থানায় মারুফার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com