শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

বিশ্বকাপজয়ী যুবাদের প্রতি মাসে যত টাকা করে দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমরা ঠিক করেছি অনূর্ধ্ব-২১ দল গঠন করব। আর এই দলে সুযোগ পাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটাররা। ওদের আমরা দুই বছর ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এই দুই বছর এই দলের ক্রিকেটাররা প্রত্যকে ১ লাখ টাকা করে পাবে।

বিসিবি সভাপতি আরও বলেন, আমরা দেখব তারা যদি উন্নতি করতে পারে তাহলে চুক্তিতে থাকতে পারবে না হয় বাদ পড়ে যাবে। এদের উন্নয়নে যতো প্রকার সুযোগ সুবিধা দেয়া যায় আমরা তাই কবর।

পাপন আরও বলেন, তারা আমাদের গৌরব, তারা বিশ্বকাপ জয় করে এসেছে। বিশ্বকাপ জেতা অনেক কঠিন, তবে এখান থেকে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক অনেক কঠিন। আমি ওদের বলেছি আর্থিক বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সোহরাওয়ার্দী উদ্যানে সংবধর্না দেবেন। ক্রিকেটাররা আগামীকাল বাড়িতে যাবেন। ওরা যাতে সুন্দর ভাবে বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com