শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ভৈরবে ভ্রাম্যমান আদালতে মাদক সেবন ও জুয়া খেলার দায়ে ১১ জনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪৮ বার পড়া হয়েছে

মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভৈরবের চন্ডিবের ও মুসলিম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা প্রদান করে। ভ্রাম্যমাণ আদালতে দন্ডিতরা হলো মোঃ দুলাল মিয়া (৩৬), মোঃ আক্কাছ মিয়া (৭০), মোঃ হানিফ (৩২), মোঃ সুমন (৩৫), মোঃ স্বাধীন মিয়া (৫৯), মোঃ স্বপন (৩৫), মোঃ সাজিত (৫৮), মোঃ আলকাচ মিয়া (৫০), মোঃ আলাল (৪৫), মোঃ ফারুক মিয়া (৫৫) ও মোঃ ইব্রাহিম মিয়া (৬০)।

তাদের মধ্যে মোঃ দুলাল মিয়া, মোঃ আক্কাছ মিয়া ও মোঃ হানিফ কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড, মোঃ সুমন, মোঃ স্বাধীন মিয়া ও মোঃ স্বপন কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশ’ টাকা জরিমানা, মোঃ সাজিত, মোঃ আলকাচ মিয়া, মোঃ আলাল ও মোঃ ফারুক মিয়া কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ ইব্রাহিম মিয়া কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

গোপন সংবাদে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা’দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভৈরবের চন্ডিবের ও মুসলিম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে চন্ডিবের সরকারি হাসপাতাল এলাকা থেকে মোঃ দুলাল মিয়া, মোঃ আক্কাছ মিয়া, মোঃ হানিফ, মোঃ সুমন, মোঃ স্বাধীন মিয়া ও মোঃ স্বপন এই ছয়জনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। এছাড়াও মুসলিম মোড় এলাকা থেকে মোঃ সাজিত, মোঃ আলকাচ মিয়া, মোঃ আলাল, মোঃ ফারুক মিয়া ও মোঃ ইব্রাহিম মিয়া এই পাঁচজনকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও জুয়া খেলার ১৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। পরে আটককৃত ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে মোঃ দুলাল মিয়া ভৈরবপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে, মোঃ আক্কাছ মিয়া ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত মোঃ গেদু মিয়ার ছেলে, মোঃ হানিফ ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে, মোঃ সুমন কালিপুর গ্রামের মোঃ আঙ্গুর মিয়ার ছেলে, মোঃ স্বাধীন মিয়া চন্ডিবের গ্রামের মৃত ছেগার আলীর ছেলে, মোঃ স্বপন কমলপুর গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে, মোঃ সাজিত কমলপুর মৃত কাদের মিয়ার ছেলে, মোঃ আলকাচ মিয়া পানয়ারচর গ্রামের মৃত আঃ মজিদ ব্যাপারীর ছেলে, মোঃ আলাল কমলপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে, মোঃ ফারুক মিয়া কমলপুর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে এবং মোঃ ইব্রাহিম মিয়া কমলপুর গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com