সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মন্ত্রিসভার বৈঠকে ৯ম পে-স্কেল অনুমোদন নজরুল বর্ষ পালন উপলক্ষে তাড়াইলে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ, অভিযুক্ত ছাত্রদল কর্মী হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জেলা বাস্তবায়ন ও বাইপাস বন্ধের দাবিতে ভৈরববাসীর গণ জমায়েত, কঠোর আন্দোলনের হুশিয়ারি

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলায় রুপান্তরিত করা ও ঢাকা টু কিশোরগঞ্জ বাইপাস রেলপথ বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে ভৈরববাসী। “ভৈরবের সম্মান রক্ষা কর, ভৈরবকে জেলা বাস্তবায়ন ও রেললাইন বাইপাস বন্ধ কর” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার বিকেল চারটায় ভৈরব রেলওয়ে স্টেশনে গণ জমায়েত অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত এই গণ জমায়েতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন কঠোর আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি দিয়েছেন বক্তারা।

ভৈরব উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র মির্জা সুলাইমান, ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সহসভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে ভৈরব পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভের সার্বিক পরিচালনায় স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক হাজার মানুষজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শেষ ইচ্ছা ভৈরবকে জেলা বাস্তবায়ন পূরণের লক্ষে লাগাতার আন্দোলনের সূচনা করা হয়েছে। জেলা বাস্তবায়নের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। এছাড়াও ভৈরবের উপর দিয়ে প্রক্রিয়াধীন ঢাকা টু কিশোরগঞ্জ অযৌক্তিক বাইপাস রেললাইন বন্ধের জোর দাবি জানান বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com