শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে মোটরসাইকেল শো-রুমে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি, অগ্নিদগ্ধ ৩ জনকে ঢাকায় প্রেরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০
  • ১৯৯৪ বার পড়া হয়েছে

ভৈরবে বঙ্গবন্ধু সরণির পাশে বাজাজ মোটরসাইকেল শো-রুমের সার্ভিস সেন্টারে মোটর সাইকেলের প্লাগ এর স্পার্কিং থেকে তেলের ট্যাংকী বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মেরামত করা অবস্থায় মোটরসাইকেল থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে তা মুহূর্তেই ছড়িয়ে পড়লে অন্তত ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান শো-রুমের মালিক। এসময় সার্ভিসিং সেন্টারের ৩জন টেকনিশিয়ান গুরুতর অগ্নিদগ্ধ হয়। তাদের ৩জনকে প্রাথমিকভাবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজের র্বাণ ইউনিটে প্রেরণ করেন। অগ্নিদগ্ধরা হলেন রাখাল (২৮), সাইফুল (২৫) ও হৃদয় (২৭)। তাদের মধ্যে সাইফুলের শতভাগ অংশ এবং রাখাল ও হৃদয়ের শরীরের ৭০ভাগ অংশ পুড়ে গেছে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

ভৈরব ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সরণি সড়কের পাশে অবস্থিত বাজাজ মোটরসাইকেল শো-রুম এর সার্ভিসিং সেন্টারে ৩জন টেকনিশিয়ান ১টি মোটরসাইকেলকে মেরামত করছিল। মেরামতের এক পর্যায়ে মটরসাইকেলের প্লাগ স্পার্কিং থেকে হঠাৎ হালকা বিস্ফোরণে মোটরসাইকেলের তেলের ট্যাংকীর থেকে আগুন জ্বলে উঠে। আগুন সাথে সাথে ৩জন টেকনিশিয়ানের সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে ৩জন টেকনিশিয়ানই অগ্নিদগ্ধহয়। অগিদগ্ধে সার্ভিসিং সেন্টারটি পুড়ে যায়। সার্ভিসিংরত আরো ৩টি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে। সাথে সাথে ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টা করার পর আগুনে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ঘটনার সময় বঙ্গবন্ধু সরণি যান চলাচল বন্ধ হলে ভৈরব থানা পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে রাস্তার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তামজীদুস সিফাত জানান, অগ্নিদগ্ধ ৩জনেরই অবস্থা এতই আশংঙ্কাজনক যে, আমরা ৯৯৯ ফোন করে এ্যাম্বোলেন্স ডেকে তাদের ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরণ করেছি। । তাদের ৩জনই মুখমন্ডলসহ সারা শরীরের বিভিন্ন অংশে ক্ষতি সাধিত হয়েছে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করি, কিন্তু পেট্রোল জাতীয় পদার্থের কারণে আগুন নেভাতে কিছুটা সময় লাগে। অগ্নিকান্ডে শো-রুমে থাকা বেশ কয়েকটি মটরসাইকেলসহ অন্যান্য যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে আনুমানিক বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com