মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

কমলগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থানা পুলিশের মাইকিং ও বাজার মনিটরিং

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক মাইকিং ও বাজার মনিটরিং করা হয়। শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পৌর এলাকার ভানুগাছ বাজারে মাইকিং ও মনিটরিং করে সচেতন করা হয়। উচ্চ মূল্য দ্রব্য সামগ্রি বিক্রি না করার জন্য এবং প্রয়োজনের অধিক পণ্য না কিনার জন্য মাইকিং বের করেছে থানা পুলিশ।

 

এ সময় থানা পুলিশের পাশাপাশি ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ দর পরীক্ষা করেন। উপস্থিত জনসাধারনকে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অহেতুক কেউ গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহের অপচেষ্টা করলে কিংবা কেউ দাম বেশী রাখলে কিংবা কোন লোক পণ্য গুদামজাত করে রাখলে দেশের প্রচলিত বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনাভাইরাস সংক্রমণের আতংকে বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। সাধারণ ক্রেতারা তাদের নিত্যপণ্য কিনতে খুচরা দোকান গুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। করোনা আতংকের সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে চাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয়পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি শুরু করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com